হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যায় আরও ২ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় তৃতীয় দিনে এক শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বন্দর উপজেলার মদনগঞ্জ ও হরিহরপুর এলাকা থেকে এই মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই নিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে।

উদ্ধার হওয়া দুজনের একজন আব্দুল্লাহ আল জাবের (৩২), অপরজনের নাম আরোহী (৪)। তবে এখনো দুজন যাত্রী নিখোঁজ আছেন বলে দাবি স্বজনদের। 

দমকল কর্মীরা জানান, মৃত দুজনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ কিছুটা বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করতে সময় লাগছে। 

উদ্ধারের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, ‘ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। লাশগুলো আমরা নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, যারা নিখোঁজ আছেন বলে স্বজনেরা জানিয়েছিলেন, তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে মরদেহ শনাক্ত করলে হস্তান্তর করা হবে। 

নিখোঁজ যাত্রীদের মধ্যে এখনো সন্ধান মেলেনি মুন্সিগঞ্জের জোবায়ের হোসেন, ও কুয়েতপ্রবাসী মোসলেম উদ্দিনের (৫৫)। নিখোঁজ যাত্রীদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় নার্স নিহত

ত্বকী হত্যার বিচার দাবিতে ২৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

মসজিদে ইফতার বন্ধে পুলিশ পাঠানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জে শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

জামিনের পরদিনই গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

হেলে পড়া পাঁচতলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাখাওয়াত হোসেন খান

কিশোরদের হাতাহাতি থেকে দুই পরিবারের সংঘর্ষ, ব্যবসায়ী নিহত