হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় গণপিটুনিতে নবী হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠালতলা) এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী স্থানীয়দের তথ্যের বরাত দিয়ে জানান, গভীর রাতে ১০-১২ জনের ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিশনন্দীর ইলিয়াস আলীর বাড়িতে ঢোকে। বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে ডাকাতেরা তাঁদের ওপর হামলা চালায়।

ডাকাতদের হামলায় ইলিয়াসের স্ত্রী কুলসুম (৩৮), ছেলে নাঈম, ভাই আবুল এবং প্রতিবেশী ফারুক আহত হন। আহতদের মধ্যে কুলসুম গুরুতর জখম হয়েছেন।

এদিকে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দ্রুত জড়ো হয় এবং ডাকাতদের ঘিরে ফেলে। একপর্যায়ে উত্তেজিত জনতা নবী হোসেন নামে এক ডাকাতকে পিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।

পরে ডাকাতদের হামলায় আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ডাকাতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫