হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শামীম ওসমান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আরিফ (৩২) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৪৫ জনকে নামীয় এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভুক্তভোগী আরিফ ১২ ডিসেম্বর আদালতে মামলা দায়েরের আবেদন করেন। আদালতের নির্দেশে গতকাল শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে।’

এ মামলায় শামীম ওসমানের সহযোগী হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন মিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মো. মজিবুল হক চুন্নুসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আরিফসহ আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেন। তখন অভিযুক্তরা তাঁদের উদ্দেশে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।

আরিফের হাঁটুতে গুলি লাগে এবং শরীরে অসংখ্য ছিটা গুলি বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাঁকে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫