হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইসলাম ধর্ম-ব্যবসা সমর্থন করে না, জন্মাষ্টমীর র‍্যালিতে শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ইসলামের নাম দিয়ে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ইসলাম ধর্ম তাদের সমর্থন করে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। 

আজ বুধবার সকালে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। 

শামীম ওসমান বলেন, ‘ইসলামের নাম দিয়ে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ইসলাম ধর্ম তাদের সমর্থন করে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে অশুভ শক্তির মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধুকন্যা যত দিন বেঁচে থাকবেন, তত দিন এই দেশে সাম্প্রদায়িক অশুভ শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’ 

নারায়ণগঞ্জকে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘এই নারায়ণগঞ্জে একসঙ্গে মুসলিম কবরস্থান, খ্রিষ্টান কবরস্থান, শ্মশান ও মেনন ধর্মের সমাধিস্থল পাশাপাশি রয়েছে। আমরা বেঁচে আছি একসঙ্গে, মৃত্যুর পরেও একই স্থানে আমাদের সমাধি। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক শক্তি কখনো সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। এখানে কেউ সাম্প্রদায়িক কিছু করার চিন্তা করলে তাদের ছাড় দেওয়া হবে না।’ 

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য প্রবীর কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫