হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

র‍্যাবের ওপর হামলার এক দিন পর এবার পুলিশ আটকে হাতকড়াসহ আসামি ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লায় পুলিশকে অবরুদ্ধ করে পাঁচ আসামি ছিনতাই। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাবের ওপর হামলার এক দিন পর এবার পুলিশকে অবরুদ্ধ করে দুর্বৃত্তরা পাঁচ আসামিকে ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে। আজ বুধবার বিকেলে ফতুল্লার কাশিপুরে হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক এক পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুর ও লুটের ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যায় ফতুল্লা থানা-পুলিশ। তারা অভিযুক্ত আব্দুল্লাহ ও তাঁর এক সহযোগীকে আটক করে হাতকড়া পরায়। এরই মধ্যে স্থানীয় সন্ত্রাসী জনির নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে সহকারী উপপরিদর্শক আশিকসহ অন্য সদস্যদের ঘিরে ফেলেন। এ সময় তাঁরা দুজনের হাতকড়াসহ আটক সবাইকে নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, হাশেমবাগ এলাকায় স্থানীয় জনি গ্রুপের সন্ত্রাসীরা একটি টিনশেড বাড়ি দখলের জন্য হামলা চালিয়ে লুটপাট করছিল। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভ্যান গাড়িতে লুট করা মালপত্রসহ কয়েকজনকে আটক করে। পরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিয়ে যায়।

ওসি আরও জানান, পরে ঘটনাস্থলের অদূরে হাতকড়া উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি বলে জানান ওসি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ফতুল্লার মাসদাইরে বোয়ালিয়া খাল এলাকায় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম করে। এ ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত না হতেই আজ বিকেলে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটল।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫