হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাদক সেবনে বাধা দেওয়ায় পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সুমন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় সুমন (২৮) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ফতুল্লার পঞ্চবটি মেথরখোলা পৌর টার্মিনালে সুমনের ওপর হামলার ঘটনা ঘটে।

নিহত সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামের নারায়ণ দাসের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক। এ ঘটনায় হাতেম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন পৌর টার্মিনালের চালক-শ্রমিকেরা।

আটক হাতেম ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এলাকার আলিমুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুমন ট্রাকচালক এবং হাতেম একই টার্মিনালে অপর একটি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। হাতেম নিয়মিত মাদক সেবন করতেন। বিষয়টি নিয়ে সুমন প্রতিবাদ করেন এবং ট্রাকমালিককে অবগত করেন। এ নিয়ে হাতেম সুমনের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন।

গতকাল সকাল ১০টার দিকে সুমন কর্মস্থলে যাওয়ার পথে হাতেম পেছন থেকে কাঠ দিয়ে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে সুমন অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দারা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫