হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাতনামা যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ। আজ বুধবার বিকেলে নাসিক ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া স্কুলমাঠসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ দুপুরে কুড়িপাড়া স্কুলমাঠসংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে মাথাবিহীন লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদীর তীরে ভিড় জামান শত শত নারী-পুরুষ। পুলিশকে খবর দিলে নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, দুপুরে লাশ ভেসে ওঠার খবর পেয়ে নৌ পুলিশকে জানানো হয়। এরপর কাঁচপুর নৌ পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫