হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে চড়-থাপ্পড়ের জেরে কিশোর খুন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

নিহত আব্দুল্লাহ খান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চড়-থাপ্পড়ের জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকার বাসিন্দা শামীম খানের ছেলে। গতকাল শুক্রবার (২৩ মে) রাত ১০টায় নাসিক ৮ নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা ভান্ডারি পুলের ডিএনডি লেকপাড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি আজ শনিবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কিশোরের সঙ্গে একই এলাকার আরেকটি গ্রুপের দ্বন্দ্ব ছিল। তারই জেরে এই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, নিহত ছেলেটির সঙ্গে অন্য আরেকটি গ্রুপের ঝামেলা ছিল। সে বিষয়ে উভয়ে সমঝোতা বৈঠকে বসলে ওই বৈঠকেই ছুরিকাঘাত করা হয়। আমরা এখনো পুরো তথ্য পাইনি। বিস্তারিত পরে জানাচ্ছি।’

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫