হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

চিকিৎসাধীন কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মনির হোসেন সিকদার। ছবি: সংগৃহীত

কারাবন্দী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন সিকদার (৬০) মারা গেছেন।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জহুরুল ইসলাম সিকদার।

এর আগে ৭ ফেব্রুয়ারি তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৭ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, গত বছরের ১২ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন মনির হোসেন সিকদার। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫