হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা, থানায় ভাশুরের আত্মসমর্পণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রবিউল হাসান আবির। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ভাশুর রবিউল হাসান আবির (৩০)। আজ রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার বন্দর ইউনিয়নের কুশিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মসমর্পণের পর রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

নিহত গৃহবধূর নাম নাদিয়া আক্তার লিনা (২৫)। তিনি ময়মনসিংহ জেলার কানারামপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে।

অভিযুক্ত রবিউল হাসান আবির কুশিয়ারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, নাদিয়া আক্তারের স্বামী রাসেল বেশ কিছুদিন আগে এনজিও থেকে ঋণ নেন তাঁর বড় ভাই রবিউল হাসানের নামে। তবে ঋণ পরিশোধ করতে না পেরে আত্মগোপনে চলে যান রাসেল। অন্যদিকে টাকা পরিশোধে চাপ দেওয়া হয় রবিউলকে। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়াবিবাদ চলছিল। আজ সকালে কলহের একপর্যায়ে চাকু দিয়ে নাদিয়াকে আঘাত করেন রবিউল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘আজ সকালে রবিউল তাঁর ছোট ভাইয়ের বউ নাদিয়া আক্তারকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করেছেন। পরে রবিউল থানায় এসে আত্মসমর্পণ করেন। তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫