হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব কর্মকর্তা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লার র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লাখের বেশি টাকা উদ্ধার হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে রাত পৌনে ১২টা পর্যন্ত।

র‍্যাব জানায়, গতকাল দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র‍্যাবের অভিযানে হামলা এবং তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার পর থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তারই ধারাবাহিকতায় থানা-পুলিশের সহায়তায় রাত ৯টায় ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ও একটি দোতলা বাড়িতে অভিযান চালায় র‍্যাব।

জব্দ ধারালো অস্ত্র। ছবি: আজকের পত্রিকা

র‍্যাব ১১-এর উপ-অধিনায়ক নাঈম উল হক বলেন, মাদক স্পটটিতে রাসেল, রাশেদ দুই ভাইসহ তাঁদের সহযোগী রাজুসহ কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে এই স্পটটিতে মাদকের ডিলার হিসেবে ব্যবসা করে আসছিলেন। মূলত তাঁরা তিনজন চট্টগ্রামের কক্সবাজার থেকে সরাসরি মাদকদ্রব্য নারায়ণগঞ্জে এনে মজুত রেখে খুচরা ও পাইকারি কারবারিদের কাছে বিক্রি করতেন। আমরা দুটি বাড়ি তল্লাশি করে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার ইয়াবা, টাকা গোনার মেশিন, ড্রোন, রামদা, চাপাতি, ছুরি, চায়নিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এর সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদক, অস্ত্র, টাকাসহ আটককৃতদের ফতুল্লা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫