হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ২ জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আক্তারুজ্জামান ভুঁইয়া এই আদেশ দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্য হলেন বরগুনা জেলার বান্দরগাছিয়া এলাকার আব্দুল রহিম আকন্দের ছেলে তানভীর ওরফে আবীর ওরফে মেহেদী ওরফে মুশফিক (৪৬) এবং অপর সদস্য রংপুর জেলার মাহিগঞ্জ এলাকার কাশেম আলীর ছেলে জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল (৪৩)।

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। তিনি বলেন, ২০০৯ সালে দায়ের করা একটি মামলায় জেএমবির দুই সদস্যকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের কঠোর নিরাপত্তায় আদালতে এনে রায়ের পর কারাগারে পাঠানো হয়েছে। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি বিউটি আক্তার বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর রাতে র‍্যাব-১১–এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় অভিযান চালান। সেখানে জেএমবি সদস্যরা অপতৎপরতা চালানোর জন্য অবস্থান করছিলেন। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করার পর তাঁরা নিজেদের জেএমবির শুরা সদস্য পরিচয় স্বীকার করে। দুজনের মধ্যে তানভীর বিভিন্ন নাশকতা কার্যক্রমের মূল পরিকল্পনাকারী এবং জহুরুল নারায়ণগঞ্জ জেএমবির দায়িত্বশীল নেতা। 

ওই ঘটনায় র‍্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজকে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেছেন আদালত।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫