হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে মধ্যরাতে গণপিটুনিতে ডাকাতিসহ একাধিক মামলার আসামি নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আড়াইহাজার থানায় গণপিটুনিতে নিহত ব্যক্তির লাশ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মুকুল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত মুকুলের বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল জোগারদিয়া গ্রামের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে গ্রামের লোকজন একত্র হয়ে ডাকাতদলকে ঘেরাও করে। সাত-আটজন ডাকাত পালিয়ে যেতে পারলেও সেখানে আটক হন মুকুল। উত্তেজিত গ্রামবাসী পিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫