হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ তিনজন নিহত হয়েছে। তারা সবাই অটোরিকশার যাত্রী।

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ঢালে এ ঘটনা ঘটে। এ সময় ২ জন আহত হয়।

নিহত ব্যক্তিরা হলেন কাকলী আক্তার (৩৫), তাঁর ছেলে আরিয়ান আহাম্মেদ রাফি (৫) ও অটোরিকশাচালক আনিসুর রহমান (২৩)। কাকলী আক্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সীচা এলাকার আশরাফুল আলমের স্ত্রী। তাঁরা কাঁচপুর এলাকায় পোশাক কারখানায় কাজ করতেন এবং কাঁচপুর সোনাপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।

নিহত অটোরিকশাচালক আনিসুর রহমান রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ আজকের পত্রিকাকে বলেন, কাঁচপুরে শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থেকে উল্টো পথে অটোরিকশা আসার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫