হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ছাদ থেকে পড়ে সিদ্ধিরগঞ্জে যুবকের মৃত্যু 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জুনায়েদ হাসান আল-আমীন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ৮ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক ওই এলাকার সাইফুল মঞ্জিলের ভাড়াটিয়া এস এম ইদ্রিসের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীনতার কারণে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভূমিপল্লি এলাকার ইসমাইল করিমের ১০ তলা ভবনের ৮ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন। নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সে মৃত্যু বরণ করে। আমাদের থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫