হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় প্রাইভেট কার, উদ্ধার করলেন মাঝিরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ফেরিতে ওঠার সময় শীতলক্ষ্যা নদীতে পড়ে যাওয়া প্রাইভেট কার উদ্ধার করছেন মাঝিরা। আজ বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ ফেরিঘাটে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের বন্দরে ফেরিতে ওঠার সময় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে। শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির চালক।

নারায়ণগঞ্জের বন্দরে ফেরিতে ওঠার সময় শীতলক্ষ্যা নদীতে পড়ে যাওয়া প্রাইভেট কার উদ্ধার করছেন মাঝিরা। আজ বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ ফেরিঘাটে। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীগঞ্জ ফেরিঘাট থেকে ফেরিতে ওঠার সময় হটাৎ প্রাইভেট কারটি নদীতে পড়ে যায়। দীর্ঘক্ষণ প্রাইভেট কারটি ভেসে থাকার সুবাদে জানালার কাচ নামিয়ে চালক বের হয়ে আসতে সক্ষম হন। এ সময় গাড়িটি ভেসে মাঝনদীতে চলে যায়। তবে আশপাশের নৌকার মাঝিরা দ্রুত গাড়িটি টেনে তীরে নিয়ে আসেন। পরে ক্রেন দিয়ে টেনে সেটি কূলে তোলা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, পানিতে ডুবে যাওয়া গাড়িটি ক্রেনের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫