হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

টহল দেওয়ার সময় নৌযান দুর্ঘটনায় নৌ পুলিশের কনস্টেবলের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন নৌ টহল চলাকালে নৌ পুলিশের একটি নৌযান দুর্ঘটনায় এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) রাত সাড়ে ১০টায় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মহসিন সরদার বাগেরহাট জেলা থেকে নৌ পুলিশে সংযুক্ত ছিলেন। তাঁর বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামে। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে।

নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবউজ্জামান জানান, বন্দরের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেন সঙ্গীয় চার কনস্টেবলসহ ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন নৌ টহলে ছিলেন। এ সময় একটি বাল্কহেডের সঙ্গে টহল নৌযানের সংঘর্ষ হলে নৌযানটি উল্টে যায়। পরে টহল টিমের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণ রক্ষা করেন।

দুর্ঘটনায় কনস্টেবল মো. মহসিন সরদার (৪৩) গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫