হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা, বহিষ্কার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ওকিল উদ্দিন ভূঁইয়ার ওপর মশিউর রহমান রনির কর্মীদের হামলা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওকিল উদ্দিন ভূঁইয়ার ওপর যুবদল কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণে এ হামলার পর যুবদলের চার নেতাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মামুন, কাউসার, শ্রী নিতাই ও দেলোয়ার হোসেন।

হামলার ঘটনায় যুবদলের চার নেতাকে বহিষ্কার করল জেলা যুবদল। ছবি: সংগৃহীত

হামলার সময় ওকিল উদ্দিন ভূঁইয়াকে মারধর করা হয় এবং তার পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়। পরে অন্য নেতাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপস্থিত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি চলাকালে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি এবং বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়ার মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর জেরে জেলা পরিষদের গেটের সামনে ওকিল উদ্দিন ভূঁইয়াকে মারধর করা হয়।

বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়া বলেন, “অনুষ্ঠানের শুরুতে মশিউর রহমান রনির সাথে আমার তর্ক বিতর্ক হয়। পরে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ অন্যান্য নেতারা একত্রে বসে আমাদের মিলিয়ে দেন। এরপর আমি জেলা পরিষদের কার্যালয় থেকে বের হবার সময় গেটের সামনে আমার উপর অতর্কিত হামলা চালায় রনির কর্মীরা। আমি এই ঘটনায় আইনের আশ্রয় নেব।”

জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, “প্রথমে আমাদের দুজনের মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা এ বিষয়ে উভয় পক্ষ মিলে সমাধান করি। কিন্তু অতি উৎসাহী কিছু কর্মী কার্যালয় প্রাঙ্গণে গিয়ে এই ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫