হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইফতার মুখে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন খেলাফত আমির

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছিল খেলাফত মজলিস। প্রধান অতিথি ছিলেন দলের আমির মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। মাগরিবের আজানের আগ মুহূর্তে তিনি বক্তব্য শেষ করে ইফতার মুখে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আজ শুক্রবার শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। 

দলের আমিরের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের প্রচার সম্পাদক জাহিদ হাসান। 

জাহিদ হাসান আজকের পত্রিকা বলেন, ‘মহানগর খেলাফত মজলিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। ইফতারের আগে তিনি দীর্ঘ বক্তব্য দেন। এ সময় আকস্মিক স্ট্রোক করেন তিনি। দ্রুত তাঁকে শহরের ইসলামিয়া হার্ট সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫