হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইভিএমের নির্বাচনে যাওয়া উচিত নয়, বললেন পরাজিত মেয়রপ্রার্থী তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয় এমন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকার। 

আজ সোমবার দুপুরে নেতাকর্মীদের জামিন শুনানির পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

তৈমুর আলম বলেন, ‘আমি মনে করি ইভিএম ব্যবহার করা হলে কোনো রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া উচিত না। যারা নৌকাকে জেতানোর জন্য এসব ঘটনা ঘটিয়েছেন তাঁদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে একদিন। মনে রাখতে হবে, কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়।’ 

তৈমুর আলম অভিযোগ করেন, নাসিক নির্বাচনে ভোট গ্রহণের আগে কয়েক দিনের মধ্যে যারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তাঁরা সবাই তাঁর সঙ্গে সম্পৃক্ত। পুলিশ নৌকার প্রার্থীকে জয়ী করতেই এই লোকগুলোকে গ্রেপ্তার করেছে। 

শুধু তাঁর সমর্থক হওয়ায় জয়দেব মণ্ডল নামে এক যুবককে হেফাজতে ইসলামের কর্মী সাজিয়ে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তৈমুর আলম। তিনি বলেন, ‘এখন হিন্দুরাও হেফাজত করে। পুলিশ অফিসাররা এসব নাটক করে সরকারকে খুশি করতে আমার লোকজনকে জেলে নিয়েছে।’ 

তৈমুর বলেন, ‘এই সরকার ও তার এজেন্সির কারণে ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। নৌকার ভরাডুবিকে সামনে দেখে তাঁরা এসব করেছেন। আমি তাঁদের অত্যাচার নির্যাতনের মধ্যে নির্বাচনটা করেছি।’ 

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তৈমুর আলম খন্দকার। বিএনপি দলীয় ভাবে এবার স্থানীয় সরকার নির্বাচন বর্জন করে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তৈমুর আলম খন্দকার নাসিক নির্বাচন মেয়রপ্রার্থী হওয়ায় তাঁকে সেই দায়িত্ব থেকে প্রথমে অব্যাহতি দেওয়া হয়। পরে দল থেকেই বহিষ্কার করে বিএনপি। 

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫