হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে জোড়া মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা, ‘আমাদের একসাথে মাটি দিয়েন’

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে নারীর ওড়নায় প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে এক চিরকুট। তাতে লেখা, ‘আসসালামু আলাইকুম। আপনাদের সমাজের সবার কাছে (অনুরোধ) আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন’। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের দশপাইপ এলাকার একটি বালুর মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।  

মৃত পুরুষটির পরিচয় জানা গেলেও নারীর পরিচয় এখনো জানা যায়নি। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম (২৮)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। অন্যদিকে অজ্ঞাতপরিচয় তরুণীর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার ও লাল রঙের কামিজ। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।  

স্থানীয় বাসিন্দারা জানান, মিজমিজি ডাম্পিং-সংলগ্ন এলাকাটি বিনোদন স্পট হিসেবে পরিচিত। তাই স্থানটি সব সময় জমজমাট থাকে। অস্থায়ী এই পার্ক এরিয়ায় স্থায়ী ও ভাসমান বিভিন্ন রেস্টুরেন্টসহ প্রায় দেড় শ দোকান রয়েছে। আজ ঘুরতে আসা দর্শনার্থীরা হাঁটাচলা করার সময়ে তাদের দৃষ্টি পড়ে বালুর মাঠে পড়ে থাকা মরদেহ দুটির দিকে। পরে তারা পুলিশকে ফোন করেন। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেন, সোমবার রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের দশপাইপ এলাকায় সড়কের পাশে নারী-পুরুষের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। ফিংগার প্রিন্টের মাধ্যমে পুরুষের পরিচয় জানা গেছে। নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। 

তিনি আরও বলেন, ‘ওই নারীর ওড়নায় একটি চিরকুট প্যাঁচানো ছিল। সেখানে লেখা ছিল, “আসসালামু আলাইকুম। আপনাদের সমাজের সবার কাছে (অনুরোধ) আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন”। মরদেহের পাশের একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। তাদের মুখ থেকে বিশের গন্ধ পাওয়া গেছে। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লাশ দুটো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫