হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

‘তৈমুরের এজেন্টদের কে বের করে দেবে?’ 

রেজা করিম, নারায়ণগঞ্জ থেকে 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস বাড়ছে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের। সকালের দিকে অভিযোগ করছিলেন, অনেক ভোটকেন্দ্রে তাঁর এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে। দুপুরের দিকে এসে তিনি বললেন, ‘তৈমুরের এজেন্টদের কে বের করবে?’ একই সঙ্গে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাস ঝরেছে তাঁর কণ্ঠে। বলেছেন, কমপক্ষে এক লাখ ভোটের ব্যবধানে তিনি জিতবেন। তবে বরাবরের মতো ইভিএম নিয়ে আপত্তি জানিয়েছেন।

দুপুরে নগরীর বার একাডেমি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৈমুর আলম খন্দকার। এ সময় ভোটের সার্বিক পরিবেশ এবং নিজের অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ‘ভোটের পরিবেশ ভালো। সবকিছু ভালোই হচ্ছে। তবে এখনো পুরোপুরি সন্তুষ্ট হওয়ার মতো সময় হয়নি।’

ইভিএম প্রসঙ্গে বলেন, ‘ইভিএম মেশিন নিয়ে অনেকটা সমস্যা হচ্ছে। এটা ধীরে কাজ করছে। আবার কোথাও কোথাও এটা ত্রুটিপূর্ণ।’ সব কেন্দ্রে কোনো বাধা ছাড়াই তার এজেন্ট প্রবেশ করতে পেরেছে বলে জানিয়েছেন তৈমুর আলম খন্দকার।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫