হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১২ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদক মামলায় ১২ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই আসামির নাম আবুল কালাম আজাদ (৪৩)।

আজ মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়ে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম বলেন, ‘গ্রেপ্তার আবুল কালাম আজাদ ২০১১ সালের ১২ সেপ্টেম্বর মাদক বিক্রয়ের সময় দুই’শ বোতল ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। পরে তাঁর বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা হয়।’

শিহাব করিম আরও বলেন, ‘ওই মামলায় আবুল কালাম আজাদ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান। মামলাটির বিচারকার্য শেষে আজাদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।’

তিনি বলেন, সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে ১২ বছর ধরে পলাতক এ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আজাদকে কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫