হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পরীক্ষাকেন্দ্রে ফ্যান খুলে এইচএসসি পরীক্ষার্থী আহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে ফ্যান খুলে মাথায় পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 

আহত ফাল্গুনী আক্তার ঈশা (১৮) সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর চৌধুরীবাড়ী এলাকার মো. ইসলামের মেয়ে। তিনি সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ। 

এ বিষয়ে জানতে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরল ইসলামকে কয়েকবার কল দিলেও সাড়া দেননি। 

রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এইচএসসি পরীক্ষা চলাকালীন আমরা একজন পরীক্ষার্থীর মাথায় ফ্যান পড়ে আহত হওয়ার খবর পাই। তৎক্ষণাৎ আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।’ সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজকের পত্রিকাকে বলেন, ‘এইচএসসি পরীক্ষা চলাকালীন হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পরীক্ষার্থীর গালের একাংশ কেটে যায়। এ সময় কলেজে নিয়োজিত ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দেন। পের তাকে  হাসপাতালে নেওয়া হয়। ওইখানের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরীক্ষার হলে আনা হয়। এ সময় তাকে পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় দেওয়া হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত।’

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫