হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে নগদের অফিসে হামলা, টাকা ও মালপত্র লুট

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের ডিস্ট্রিবিউটর অফিসে হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ লাখ টাকা, মোবাইল ফোনসহ কোটি টাকার মালপত্র লুট করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (২ মে) সকালে উপজেলার জালাল টাওয়ারে নগদের অফিসে এই ঘটনা ঘটে। সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ঘটনায় ওই ডিস্ট্রিবিউটর অফিসের মালিক আল আমিন বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অ্যাজেন্সির মালিক আল আমিন জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় জালাল টাওয়ারে নগদের ডিস্ট্রিবিউটর অফিসে সকাল ৯টার দিকে ৮-১০ জনের একটি দল অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় হামলা চালিয়ে ও পিটিয়ে কর্মকর্তাদের থেকে নগদ ৭ লাখ টাকা, পাঁচটি মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরার ডিভাইসসহ প্রায় ১ কোটি টাকার মালপত্র লুট করে নেয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫