হোম > সারা দেশ > নড়াইল

চিত্রা নদীতে ভেসে এল নারীর লাশ, মুখ বাঁধা মাফলারে

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীস্থান নামের স্থানে চিত্রা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান কবরস্থানের পাশে চিত্রা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ পিরোলীস্থানের কবরস্থানসংলগ্ন চিত্রা নদীর তীরে অজ্ঞাতনামা একটি লাশ দেখেন স্থানীয় কয়েকজন জেলে। পরে থানায় খবর দিলে কালিয়া পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি একজন নারীর, যাঁর বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। অন্য কোথাও থেকে নদীর স্রোতে লাশটি ভেসে এসেছে বলে ধারণা পুলিশের। ওই নারীর মুখ মাফলার দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

ওসি বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

জীবিকার শহরে লেকে ডুবে ৩ জনের মৃত্যু: রঘুনাথপুরে দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জে লেকে ডুবে নড়াইলের দুই ভাই-বোন ও এক জামাইয়ের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

নড়াইলে ট্রাকচাপায় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নিহত

মা ছিলেন ঘুমিয়ে, পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুপুত্রের

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নড়াইলে হত্যা মামলার আসামিদের হামলায় বাদীপক্ষের ৩ নারী আহতের অভিযোগ

নড়াইলে পিকআপ-লরির মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৪

নড়াইলে আগুনে পুড়ল ৪ দোকান, ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৭ সন্তান প্রসব, বাঁচেনি কেউ

নড়াইলে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক