হোম > সারা দেশ > নড়াইল

সালিস শেষে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় সালিস বৈঠক শেষে দুই পক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান চুন্নু শেখের কার্যালয়ে বাঐশোনা ইউনিয়নের ডুমুরিয়া উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার দুটি পক্ষের বিবাদ নিয়ে সালিস বৈঠক হয়। সালিস শেষে বাড়ি ফেরার পথে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এই সময় ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই ইমদাদুল শেখ প্রাণ হারান। এ ছাড়া সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

নড়াগাতী থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত

নড়াইলে বাবা-ছেলেসহ নিহত চার: ৬৯ জনের নামে মামলা

পূর্বশত্রুতার জেরে নড়াইলে পাল্টাপাল্টি হামলা, বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইল-১, ২: একটিতে বিএনপি, আরেকটিতে জামায়াত বিজয়ী

নড়াইলে একটিতে ধানের শীষ ও অপরটিতে দাঁড়িপাল্লা জয়ী

নড়াইল-১ আসন: আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

বাসায় এসে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিচ্ছে: নড়াইলের স্বতন্ত্র প্রার্থী

নিখোঁজের ১ মাস পর নড়াইলে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর গলিত লাশ উদ্ধার, স্বামী আটক

নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ ও প্রশিক্ষককে অবরুদ্ধ করে পদত্যাগপত্রে সই নিলেন শিক্ষার্থীরা

নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত