হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে দুটি স্থান থেকে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইল প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসন দুটি আলাদা স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে। এই ঘটনায় দুজনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানটি সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকা থেকে ২৮টি ব্যারেলে রাখা ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় তেল বিক্রির লাইসেন্স না থাকার কারণে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল ইসলামকে (৪৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর পাশাপাশি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের নেতৃত্বে উপজেলার বারইপাড়া ফেরিঘাট এলাকা থেকে অবৈধভাবে মজুতকৃত ৯টি ব্যারেলে থাকা ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এই ঘটনায় মাউলি গ্রামের সাত্তার শেখের ছেলে লিটুকে (৫৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ করা ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে বলে জানান ইউএনও।

জীবিকার শহরে লেকে ডুবে ৩ জনের মৃত্যু: রঘুনাথপুরে দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জে লেকে ডুবে নড়াইলের দুই ভাই-বোন ও এক জামাইয়ের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

নড়াইলে ট্রাকচাপায় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নিহত

মা ছিলেন ঘুমিয়ে, পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুপুত্রের

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নড়াইলে হত্যা মামলার আসামিদের হামলায় বাদীপক্ষের ৩ নারী আহতের অভিযোগ

নড়াইলে পিকআপ-লরির মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৪

নড়াইলে আগুনে পুড়ল ৪ দোকান, ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৭ সন্তান প্রসব, বাঁচেনি কেউ

নড়াইলে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক