হোম > সারা দেশ > নড়াইল

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আটকে ছিলেন নারী

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ আগস্ট) বেলা ২টার দিকে কালনা-লোহাগড়া-নড়াইল সড়কের টি চর-কালনা প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম চর-কালনা গ্রামের তকদির হোসেন মোল্যার স্ত্রী।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাতেমা বেগম টি চর-কালনা প্রাইমারি স্কুলের সামনে কালনা-নড়াইল সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফাতেমা বেগমকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ট্রাকটির নিচ থেকে নারীর মরদেহটি উদ্ধার করে।

ওসি শরিফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে।

নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত

নড়াইলে বাবা-ছেলেসহ নিহত চার: ৬৯ জনের নামে মামলা

পূর্বশত্রুতার জেরে নড়াইলে পাল্টাপাল্টি হামলা, বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইল-১, ২: একটিতে বিএনপি, আরেকটিতে জামায়াত বিজয়ী

নড়াইলে একটিতে ধানের শীষ ও অপরটিতে দাঁড়িপাল্লা জয়ী

নড়াইল-১ আসন: আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

বাসায় এসে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিচ্ছে: নড়াইলের স্বতন্ত্র প্রার্থী

নিখোঁজের ১ মাস পর নড়াইলে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর গলিত লাশ উদ্ধার, স্বামী আটক

নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ ও প্রশিক্ষককে অবরুদ্ধ করে পদত্যাগপত্রে সই নিলেন শিক্ষার্থীরা

নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত