হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা 

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ছয়টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান সিভিল সার্জন সাজেদা বেগম পলিন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ইনজেকশন, চিকিৎসকের অনুপস্থিতি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ক্লিনিক পরিচালনাসহ একাধিক অভিযোগে ছয়টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, আসমা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, জনসভা প্যাথলজি সেন্টারকে ৫ হাজার টাকা, বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা। এ ছাড়া কালিয়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও ওমর ফারুক ক্লিনিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালাসহ মা মেডিসিন কর্নারের ফার্মেসির লাইসেন্স না থাকায় তা বন্ধ করে দেন জেলা সিভিল সার্জন।

নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত

নড়াইলে বাবা-ছেলেসহ নিহত চার: ৬৯ জনের নামে মামলা

পূর্বশত্রুতার জেরে নড়াইলে পাল্টাপাল্টি হামলা, বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইল-১, ২: একটিতে বিএনপি, আরেকটিতে জামায়াত বিজয়ী

নড়াইলে একটিতে ধানের শীষ ও অপরটিতে দাঁড়িপাল্লা জয়ী

নড়াইল-১ আসন: আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

বাসায় এসে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিচ্ছে: নড়াইলের স্বতন্ত্র প্রার্থী

নিখোঁজের ১ মাস পর নড়াইলে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর গলিত লাশ উদ্ধার, স্বামী আটক

নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ ও প্রশিক্ষককে অবরুদ্ধ করে পদত্যাগপত্রে সই নিলেন শিক্ষার্থীরা

নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত