হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে মালবাহী ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  

দূর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চালক আল আমিন (৪০) ও তাঁর সহকারী রাশেদুল ইসলাম (২৮)। আল আমিন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার জয়নাল মিয়ার ছেলে এবং রাশেদুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার কালিবাড়ি গোদারা ঘাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ময়মনসিংহগামী লেনে একটি পণ্যবাহী ট্রাকের চাকা ফেটে সেটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাই। একজন ঘটনাস্থলেই মারা যান এবং আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন বলেন, ‘দুজনের মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। দুটি ট্রাক জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুয়াশা, ক্লান্তি বা ঘুমভাবের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছি।’

ময়মনসিংহ: শিক্ষা-সংস্কৃতির নগরী এখন ছিনতাইয়ের

ময়মনসিংহে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

মমেক হাসপাতালের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে নান্দাইলে চাঁদাবাজি বন্ধ

কলেজের ভবনসহ জমি বেচে দিলেন অধ্যক্ষ

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

দীপু হত্যা: ‘মূল হোতা’ বাবলু গ্রেপ্তার

দুই কিশোরের বর্ণনায় কলেজছাত্র শাওন হত্যা