হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেকে করোনা উপসর্গে মৃত্যু ১, শনাক্ত ৮৩

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে করোনা উপসর্গে শাহনাজ (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। 

ডা. মহিউদ্দিন বলেন, আইসিইউতে চিকিৎসাধীন তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫০ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৫০ জনের মধ্যে ১৫ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন পাঁচজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। 

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৩৫৪টি নমুনা পরীক্ষা করে ৮৩ জন করোনা শনাক্ত হয়েছেন। 

ময়মনসিংহ: শিক্ষা-সংস্কৃতির নগরী এখন ছিনতাইয়ের

ময়মনসিংহে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

মমেক হাসপাতালের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে নান্দাইলে চাঁদাবাজি বন্ধ

কলেজের ভবনসহ জমি বেচে দিলেন অধ্যক্ষ

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

দীপু হত্যা: ‘মূল হোতা’ বাবলু গ্রেপ্তার

দুই কিশোরের বর্ণনায় কলেজছাত্র শাওন হত্যা