হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে পেট্রলপাম্পে ধর্মঘটের প্রতিবাদে পরিবহনশ্রমিকদের সড়ক অবরোধ

মৌলভীবাজার প্রতিনিধি

পৌর শহরের কুসুমভাগ পেট্রলপাম্প এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন পরিবহনশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারে পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে তেল না পেয়ে জেলা শহরের কুসুমভাগ এলাকায় মৌলভীবাজার-সিলেট সড়ক অবরোধ করে আন্দোলন করেন পরিবহনশ্রমিকেরা। এ সময় মৌলভীবাজার-সিলেট সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ১১টা পর্যন্ত পৌর শহরের কুসুমভাগ পেট্রলপাম্প এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

অবরোধকারী পরিবহনশ্রমিকেরা বলেন, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই মধ্যরাতে পেট্রলপাম্পগুলো অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। তাঁরা সকালে গাড়ি বের করে পাম্পে এসে দেখেন পাম্প বন্ধ। তাঁদের অনেকেরই আগে থেকে ট্রিপ নির্ধারণ করে রাখা ছিল। গ্যাস/তেল নিতে না পেয়ে তা বাতিল করতে হয়েছে। অনেক পরিবহনশ্রমিক সারা দিন গাড়ি চালিয়ে বিকেলে বাজার নিয়ে বাড়িতে যায়। এসব শ্রমিক পরিবারগুলোকে অনেক কষ্টে থাকতে হবে।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘শহরের কুসুমভাগ এলাকায় পরিবহনশ্রমিকেরা কিছু সময় সড়ক অবরোধ করার চেষ্টা করেছিল। তবে আমরা তাদের সরিয়ে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রেখেছি। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

জানা গেছে, অকারণে জরিমানা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস ও পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের ডাকা এই ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজারের সব ধরনের পেট্রলপাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষ জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছে।

এদিকে জেলায় পাম্পগুলোতে ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তেল-গ্যাস বন্ধ হওয়ার কারণে সড়কে যাত্রীর সংখ্যাও কম।

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

কমলগঞ্জে কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

মৌলভীবাজারে হাম ও হামের উপসর্গে দুই মাসে ৯ শিশুর মৃত্যু

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু