হোম > সারা দেশ > মৌলভীবাজার

মনোনয়নপত্র প্রত্যাহার না করার জন্য জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ করলেন এলাকাবাসী

মৌলভীবাজার প্রতিনিধি

রাজনগর উপজেলার দত্তগ্রামে জামায়াতের প্রার্থীর নিজ বাড়িতে তাঁকে অবরুদ্ধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) তাঁরা জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ করে রেখেছেন। তিনি যাতে মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারেন, সেই লক্ষ্যে তাঁরা রাজনগর উপজেলার দত্তগ্রামে প্রার্থীর নিজ বাড়িতে তাঁকে অবরুদ্ধ করেন।

অবরুদ্ধকারীরা বলছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আব্দুল মন্নানের সঙ্গে কাজ করেছি। তিনি এখন নির্বাচন না করলে আমরা কাকে ভোট দেব। তাঁকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে দেওয়া হবে না।’

জামায়াতের প্রার্থী আব্দুল মন্নানের মোবাইল ফোনে কল দিলে তাঁর ছেলে ডা. তানভীর রিসিভ করেন। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসী ও কর্মীদের নিয়ে কাজ করছেন। এ জন্য তিনি যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন, তাই সকাল থেকে বাড়িতে সাধারণ মানুষ এসে বাবাকে অবরুদ্ধ করেছেন। তবে এখানে জামায়াতের কোনো নেতা নেই। সবাই নির্বাচনী এলাকার বাসিন্দা ও আমার বাবার কর্মী।’

জানা যায়, ১০ দলীয় জোট থেকে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বেলালকে মৌলভীবাজার-৩ আসনে চূড়ান্ত করার পর স্থানীয় জামায়াতের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

কমলগঞ্জে কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

মৌলভীবাজারে হাম ও হামের উপসর্গে দুই মাসে ৯ শিশুর মৃত্যু

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু