হোম > সারা দেশ > মৌলভীবাজার

জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার জায়ফর নগর ইউনিয়নের ভোগতেরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। তিন দিনই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল বের করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ের তাঁদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারেক মিয়া বাদী হয়ে মামলা করেন। এ মামলায় শেখরুল ইসলামকেও আসামি করা হয়।

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

কমলগঞ্জে কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

মৌলভীবাজারে হাম ও হামের উপসর্গে দুই মাসে ৯ শিশুর মৃত্যু

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু