হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে মণিপুরিদের রাস উৎসব শুরু

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুরের শিব বাজার জোড়া মণ্ডপে আজ বুধবার মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলায় রাখাল নৃত্য পরিবেশন করা হয়। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ বুধবার উপজেলার মাধবপুরের শিব বাজার জোড়া মণ্ডপে ও আদমপুরের তেতইগাওয়ে এই উৎসবের আয়োজন করা হয়।

জানা গেছে, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি এবার মাধবপুরের শিব বাজার জোড়া মণ্ডপে ১৮৩তম রাসলীলা ও আদমপুরে মণিপুরি মেইতেই সম্প্রদায়ের আয়োজনে ৪০তম রাস উৎসব অনুষ্ঠিত হয়।

মহারাসলীলা উপলক্ষে উপজেলার মাধবপুর ইউনিয়নের শিব বাজার জোড়া মণ্ডপে মহারাসলীলা দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসেছেন। মণিপুরি সম্প্রদায়ে মানুষ রংবেরঙের পোশাক পরে উৎসবে মেতে ওঠেন। রাস উৎসব উপলক্ষে মণিপুরি এলাকায় মেলা বসেছে। শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাস উৎসবে আয়োজকেরা জানান, গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য দিয়ে মহারাসলীলা শুরু হয়েছে। গোধূলি পর্যন্ত এই রাখাল নৃত্য চলে। গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বালক বেলাকে উপস্থাপন করা হয়।

মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ আজকের পত্রিকাকে বলেন, রাস উৎসব দেখতে সারা দেশ থেকে হাজারো দর্শনার্থী এসেছেন।

উৎসব ঘিরে মণিপুরি প্রতিটি পরিবারে কয়েক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি শুরু হয়।

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

কমলগঞ্জে কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

মৌলভীবাজারে হাম ও হামের উপসর্গে দুই মাসে ৯ শিশুর মৃত্যু

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু