হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে নদীতে ভেসে আসা ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর

মৌলভীবাজার প্রতিনিধি

নিত্যানন্দ মালাকার। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদ থেকে উদ্ধার হওয়া এক ভারতীয় নাগরিকের লাশ সে দেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে লাশটি হস্তান্তর করা হয়।

মৃত ব্যক্তির নাম নিত্যানন্দ মালাকার (৩৫)। তাঁর বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকায়।

জানা গেছে, ১১ মে বিকেলে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চানপুর এলাকায় মনু নদ থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে জানা যায়, মৃত ব্যক্তি ভারতীয়। লাশটি নদীতে ভেসে বাংলাদেশে এসেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, মনু নদ থেকে অজ্ঞাতনামা হিসেবে লাশ উদ্ধারের পর আমরা তার পরিচয় শনাক্তে প্রয়োজনীয় যাচাই-বাছাই শুরু করি। নিহত ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার পর সব ধরনের আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

কমলগঞ্জে কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

মৌলভীবাজারে হাম ও হামের উপসর্গে দুই মাসে ৯ শিশুর মৃত্যু

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু