হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে যুবক খুন

মৌলভীবাজার প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তামিম আহমেদ (১৯) নামের এক যুবক খুন হয়েছেন। আজ বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শহরতলির সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তামিম ওই এলাকার শাহেদ আলীর ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম হানিফ আহমেদ।

নিহত তামিমের বোন শাতি আক্তার বলেন, ‘তামিম হানিফের ছেলেকে একটা থাপ্পড় মেরেছিল। পরে এ নিয়ে হানিফের সঙ্গে তামিমের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হানিফ তামিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তামিমকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তিনি আরও বলেন, ‘হানিফ সব সময় পরিবারের সবাইকে অত্যাচার করত। এ জন্য ৫ মাস আগে তাকে সবাই আলাদা করে দেয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে আছে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই তামিমকে হত্যা করেছে।’

কমলগঞ্জে নারী অপহরণচেষ্টার ঘটনায় তিনজন গ্রেপ্তার

ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ তদারকিতে যুগ্ম সচিবদের নেতৃত্বে ছয়টি টিম গঠন

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে আনার প্রস্তুতি রয়েছে: মন্ত্রী আরিফুল হক

ইফতারি: আখনি ছাড়া চলেই না

ইরানের হামলায় আরব আমিরাতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজার: বোরো মৌসুমে সেচের পানির অভাবে বিপাকে কৃষক

শ্রীমঙ্গলে ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

জিলাপিতে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার, বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা

সেই চীনা কনেকে ঢাকঢোল বাজিয়ে সিঁদুর পরালেন বাংলাদেশি যুবক

শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৩