হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে সাধ্যের বাইরে গরুর মাংসের দাম

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জের শহীদনগর বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল ফিতর ঘিরে মৌলভীবাজারের পাড়া-মহল্লার বাজারসহ বিভিন্ন বাজারে গরু ও মহিষের মাংস বিক্রি হচ্ছে। তবে চড়া দামের এই মাংস এই অঞ্চলের দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। তাই এই ঈদে শখ থাকলেও পরিবারের শিশুসহ সবার মুখে মাংস তুলে দিতে পারছেন না অনেকেই।

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার বাজারে দেখা যায়, ঈদ ঘিরে গরু ও মহিষের মাংস বেচাকেনা ভালোই চলছে। যে যার ইচ্ছেমতো কেজি হিসেবে মাংস কিনছেন। কেজিপ্রতি মাংস কোথাও ৮০০ টাকা আবার কোথাও ৮৫০ টাকা বিক্রি হচ্ছে। খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজন এসব মাংস বিক্রি দেখলেও তা কেনার সাধ্য নেই বলে জানান। তাঁরা বলেন, জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। চাল-ডাল কেনাটাই তাঁদের জন্য এখন কষ্টসাধ্য, সেখানে গরুর মাংস খাওয়া শুধু স্বপ্ন ছাড়া আর কিছু নয়। অনেকে তিন-চার মাসেও ব্রয়লার মুরগির মাংস কিনে খেতে পারেন না।

দিনমজুর সমুজ মিয়া বলেন, ‘আমি গত কোরবানির ঈদের দিনে গরুর মাংস খেয়েছি। এরপর ১০ মাস চলে গেলেও আর গরুর মাংস খেতে পারিনি। বাজারে ১ কেজি মাংসের দাম ৮০০ টাকা। আধা কেজির দাম ৪০০ টাকা। সারা দিন কাজ করে চার-পাঁচ শ টাকা ইনকাম করি। দিন শেষে চাল-ডাল নিয়ে বাড়ি ফেরা অনেক কষ্ট হয়। গরুর মাংস খাওয়া তো অনেক বড় বিষয়।’

শ্রমজীবী রফিক মিয়া বলেন, ‘প্রতিবছর কোরবানির ঈদের সময় মাংস খাওয়ার সুযোগ হলেও বছরের বাকি সময়ে আমাদের মতো অনেক মানুষের পাতে মাংস ওঠে না।’

গরুর মাংস বিক্রেতা বেলায়ত মিয়া বলেন, ‘আমাদের কাছে যে যতটুকু মাংস চায়, আমরা তা-ই বিক্রি করি। তবে এখন মাংসের দাম বেড়েছে। কয়েক বছর আগে যেসব মানুষের কাছে ১০-২০ কেজি মাংস বিক্রি করেছি, এসব মানুষ এখন ২-৩ কেজি মাংস ক্রয় করেন। মধ্যবিত্ত কিছু মানুষ মাংস কিনলেও নিম্ন আয়ের লোকজন একেবারে কম মাংস কেনেন।’

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

কমলগঞ্জে কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

মৌলভীবাজারে হাম ও হামের উপসর্গে দুই মাসে ৯ শিশুর মৃত্যু

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু