হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে ছেলে-মেয়ের হাতে বাবা খুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

প্রতীকী ছবি

মৌলভীবাজারে পারিবারিক কোন্দলে ছেলে ও মেয়ের হাতে মুসলিম মিয়া (৪৭) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ। তবে ছেলে পলাতক।

গতকাল শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের শ্যামেরকোনায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসলিম মিয়া শ্যামেরকোনা এলাকার বাগরঘর গ্রামের মৃত ছাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিম মিয়ার স্ত্রী বিদেশ যাওয়ার জন্য মেডিকেল চেকআপের জন্য ঢাকায় অবস্থান করছেন। স্ত্রী বিদেশ যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল। গতকাল সন্ধ্যায় ছেলে-মেয়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মেয়ে মুন্নি আক্তার (২১) ও ছেলে মুন্না মিয়া (২৩) মুসলিম মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেন। তাৎক্ষণিক তাঁর ছেলে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে জানান তাঁর বাবা গাছ থেকে নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পথে রাতে তাঁর মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে তাঁর ছেলে-মেয়ে বাড়িতে চলে যান।

পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেয়।

এ ঘটনায় স্থানীয় লোকজন মুন্নি আক্তারকে আটক করে পুলিশে দেয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে-মেয়ে তাঁদের বাবাকে খুন করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

কমলগঞ্জে কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

মৌলভীবাজারে হাম ও হামের উপসর্গে দুই মাসে ৯ শিশুর মৃত্যু

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু