হোম > সারা দেশ > মৌলভীবাজার

তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি

ফাইল ছবি

তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সকাল ৯টার দিকে সিলেট থেকে আসা কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে আনা হয়। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে। এতে সাময়িকভাবে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায়, উপজেলার শমশেরনগরের পূর্ব কালিপুর গ্রামসংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

কুলাউড়া স্টেশনমাস্টার রোমান আহমেদ বলেন, ‘সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করেছে। শমশেরনগর স্টেশনে বর্তমানে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও সিলেটগামী উপবন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে।’

উপবন এক্সপ্রেসের যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘ তিন ঘণ্টা পরে ট্রেন সরানো হলেও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে সড়কপথে রওনা দিয়েছেন।

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

কমলগঞ্জে কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

মৌলভীবাজারে হাম ও হামের উপসর্গে দুই মাসে ৯ শিশুর মৃত্যু

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু