হোম > সারা দেশ > মৌলভীবাজার

সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মিথ্যা মামলা, প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি

বিএনপি নেতার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে বিএনপি নেতা আলতাফুর রহমান নাজমুল হাসানের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২নং ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য আলতাফুর রহমান নাজমুল হাসান দীর্ঘদিন ধরে নানা ধরনের প্রতারণা, জালিয়াতিসহ বিভিন্ন অন্যায়-দুর্নীতির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে কেউ টুঁ-শব্দটি করলে বা তার অপকর্মের প্রতিবাদ করলে মামলা করে হয়রানি, নানা ধরনের ভয়ভীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট করে প্রতিবাদকারীদের নাজেহাল করেন তিনি। আলতাফের যন্ত্রণায় অতিষ্ঠ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও। তাঁর প্রতারণা, দুর্নীতি ও নানা অনিয়ম নিয়ে সাংবাদিক এহসান বিন মুজাহির সংবাদ প্রকাশ করেন। এর জেরে দীর্ঘ ছয় মাস পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৌলভীবাজার আদালতে সাংবাদিক এহসানের বিরুদ্ধে তিনি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা অনতিবিলম্বে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ আলতাফের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেয়ার দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

কমলগঞ্জে কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

মৌলভীবাজারে হাম ও হামের উপসর্গে দুই মাসে ৯ শিশুর মৃত্যু

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু