হোম > সারা দেশ > মৌলভীবাজার

বড়লেখায় তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত তিনজনসহ মোট ৯ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দোহালিয়া গ্রামের আজিজুর রহমান, সৎপুর গ্রামের মো. আব্দুল কাহির, কাঁঠালতলী গ্রামের আতাউর রহমান, ছোটলেখা দক্ষিণভাগের ইকবাল হোসেন, পূর্বদোহালিয়া গ্রামের আজিত আহমদ ও তাঁর স্ত্রী আয়রুন নেছা, একই এলাকার সুমন মিয়া, বিওছি কেছরীগুল (মধ্য ডিমাই) গ্রামের জুয়েল আহমদ ও জুবের আহমদ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আজিজুর রহমান মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত, মো. আব্দুল কাহির পাঁচ মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এবং আতাউর রহমান তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত এবং অন্য ছয়জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

কমলগঞ্জে কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

মৌলভীবাজারে হাম ও হামের উপসর্গে দুই মাসে ৯ শিশুর মৃত্যু

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু