হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

সাপের কামড়ে শিশুর মৃত্যুর খবর শুনে প্রতিবেশীরা দেখতে আসে। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে মাইশা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যারাতে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাইশা আক্তার কল্যাণপুর গ্রামের মো. এনামুল হকের মেয়ে।

নিহতের স্বজনেরা জানান, মাইশা আক্তার নিজ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করার সময় একটি সাপ তাকে কামড় দেয়। এ সময় সে কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে প্রথমে ওঝার কাছে নিয়ে যান। পরে অবস্থা আরও খারাপ হওয়ায় গাংনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এম কে রেজা জানান, ধারণা করা হচ্ছে, শিশুটিকে বিষধর সাপে কামড় দিয়েছে। এ কারণে তার শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ভাটার মাটিতে সড়ক নষ্ট

অবৈধ ইটভাটার মাটিতে নষ্ট হচ্ছে গাংনীর কোটি টাকার সড়ক

গাংনীর বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু ঘিরে ক্লিনিক ভাঙচুর, দুই চিকিৎসককে মারধর

গাংনীতে প্রতিপক্ষের হামলায় ৩ জামায়াত কর্মী আহত

গাংনীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১১

গাংনীতে বিএনপি নেতা-কর্মীদের চায়ের আড্ডার দোকানের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার

রমজানকে সামনে রেখে গাংনীতে বাড়ছে মাছ-মাংসের দাম

ভোটাররা চান উন্নত স্বাস্থ্যসেবা-কর্মসংস্থান