হোম > সারা দেশ > মেহেরপুর

মুজিবনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান চাদু গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

মুজিবনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান চাদু। ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদুকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বিশৃঙ্খলা সৃষ্টির ও চাঁদাবাজির একটি মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে নিজ বাড়ি দারিয়াপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে মুজিবনগর থানা–পুলিশ।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, এলাকায় বিশৃঙ্খলা, নাশকতা সৃষ্টি ও চাঁদাবাজির অভিযোগে ৫ আগস্টের পর খোরশেদ আলম নামের এক ব্যক্তি মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কামরুল হাসান চাদুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তেঁতুলবাড়ীয়া সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ, কঠোর অবস্থানে বিজিবি ও স্থানীয়রা

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

খানাখন্দে ভরা গাংনীর বিভিন্ন সড়ক যেন মারণফাঁদ, চরম ভোগান্তিতে জনসাধারণ

সীমান্তে পুশ ইন ও মানব পাচার চক্রের সক্রিয়তা: কুষ্টিয়া, মেহেরপুর ও নওগাঁয় বিজিবির কঠোর প্রতিরোধ

ইজিবাইক-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি পাঠিয়ে হত্যার হুমকি

গাংনীতে গণপিটুনিতে চোর চক্রের এক সদস্য নিহত, পালিয়ে গেল চারজন

একসময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন গাছেই নষ্ট

ঈদ আনন্দে মুখর গাংনীর বিনোদনকেন্দ্রগুলো

‘চামড়ার দাম একেবারেই কম, ন্যায্য দাম না পেলে মাটিতে পুঁতে রাখব’