হোম > সারা দেশ > মেহেরপুর

বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি পাঠিয়ে হত্যার হুমকি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

হুমকিসংবলিত চিরকুট পড়ে দেখছেন পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়াপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. লস্কর আলীর বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল ও একটি হুমকিসংবলিত চিরকুট পাওয়া গেছে। বুধবার সকালে বাড়ির প্রাচীরের ওপর এসব দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, বলিয়াপুর গ্রামের মৃত মো. এজেল শেখের ছেলে লস্কর আলী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা তাঁর বাড়ির দেয়ালের ওপর হালকা নীল রঙের পলিথিনে মোড়ানো কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল এবং একটি হুমকির চিরকুট রেখে যায়।

চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। এতে লেখা রয়েছে—‘তুই ভালো মন্দ খেয়ে নে। তোর সময় শেষ। বটতলায় তোর মাথা গাছে ঝুলিয়ে রাখবো। তুইসহ তোর পাশে যারা থাকে কাউকে ছাড়বো না।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

তেঁতুলবাড়ীয়া সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ, কঠোর অবস্থানে বিজিবি ও স্থানীয়রা

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

খানাখন্দে ভরা গাংনীর বিভিন্ন সড়ক যেন মারণফাঁদ, চরম ভোগান্তিতে জনসাধারণ

সীমান্তে পুশ ইন ও মানব পাচার চক্রের সক্রিয়তা: কুষ্টিয়া, মেহেরপুর ও নওগাঁয় বিজিবির কঠোর প্রতিরোধ

ইজিবাইক-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

গাংনীতে গণপিটুনিতে চোর চক্রের এক সদস্য নিহত, পালিয়ে গেল চারজন

একসময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন গাছেই নষ্ট

ঈদ আনন্দে মুখর গাংনীর বিনোদনকেন্দ্রগুলো

‘চামড়ার দাম একেবারেই কম, ন্যায্য দাম না পেলে মাটিতে পুঁতে রাখব’

শেষ সময়ে গাংনীর বামন্দী পশুর হাটে ক্রেতা-বিক্রেতার ভিড়, চলছে দর-কষাকষি