হোম > সারা দেশ > মেহেরপুর

ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পৌর শহরের চৌগাছা গ্রামের জহিরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ফটকের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জহিরুল ইসলাম মিঠু চৌগাছা ৪ নম্বর ওয়ার্ডের হাসান সরোয়ারের ছোট ছেলে এবং গাংনী বাজারের ওষুধ ব্যবসায়ী।
 
জহিরুল ইসলাম মিঠু আজকের পত্রিকাকে বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে প্রবেশ করার সময় একটি সবুজ কালারের ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গাংনী থানার পুলিশ ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করে। 

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছি। দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। এ ধরনের নোংরা কাজ সত্যিই দুঃখজনক। দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ভাটার মাটিতে সড়ক নষ্ট

অবৈধ ইটভাটার মাটিতে নষ্ট হচ্ছে গাংনীর কোটি টাকার সড়ক

গাংনীর বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু ঘিরে ক্লিনিক ভাঙচুর, দুই চিকিৎসককে মারধর

গাংনীতে প্রতিপক্ষের হামলায় ৩ জামায়াত কর্মী আহত

গাংনীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১১

গাংনীতে বিএনপি নেতা-কর্মীদের চায়ের আড্ডার দোকানের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার

রমজানকে সামনে রেখে গাংনীতে বাড়ছে মাছ-মাংসের দাম

ভোটাররা চান উন্নত স্বাস্থ্যসেবা-কর্মসংস্থান