হোম > সারা দেশ > মানিকগঞ্জ

তীব্র স্রোতে আবার ভাঙল পাটুরিয়ার অস্থায়ী লঞ্চঘাট, লঞ্চ চলাচল বন্ধ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

প্রবল স্রোতের তোড়ে পাটুরিয়া ফেরিঘাটের র‍্যাম্পের নিচ থেকে মাটি সরে যায়। ছবি: আজকের পত্রিকা

পদ্মা নদীর ভাঙনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাট বিলীন হওয়ার পর অস্থায়ীভাবে লঞ্চ সার্ভিস স্থানান্তর করা হয়েছিল ২ নম্বর ফেরিঘাটে। প্রবল স্রোতের তোড়ে ওই ফেরিঘাটের র‍্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় আজ শুক্রবার সন্ধ্যায় লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে লঞ্চ যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।

পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী আজ রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন। পান্না লাল নন্দী বলেন, গত মঙ্গলবার বিকেলে লঞ্চগুলো পাশের ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে রাখা হয়। সেখান থেকে কোনো রকমে যাত্রী ওঠানামা করানো হচ্ছিল।

লঞ্চঘাটের ব্যবস্থাপক বলেন, ‘আজ সন্ধ্যার দিকে সেই ঘাটের একটি র‍্যাম্পের তার ছিঁড়ে যায় এবং নিচ থেকে মাটি সরে যায়। তাই ঝুঁকি এড়াতে আমরা লঞ্চগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বর্তমানে এই নৌপথে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রয়েছে।’

এর আগে গত মঙ্গলবার দুপুরে পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি ধসে পড়ে এবং অপর জেটি ঝুঁকিতে পড়ে। পরে জরুরি ভিত্তিতে লঞ্চগুলো ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে সীমিত আকারে যাত্রী ওঠানামা চলছিল।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ