হোম > সারা দেশ > মানিকগঞ্জ

কড়া পাহারায় মানিকগঞ্জের আদালতে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি

কাশিমপুর কারাগার থেকে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

প্রথম দিন ডিম ও জুতা নিক্ষেপের পর আজ মঙ্গলবার কড়া পাহারায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসে পুলিশ। আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি এড়াতে নেওয়া হয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা।

সিঙ্গাইর ও হরিরামপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলাসহ দুটি মামলায় রিমান্ড শেষে হাজিরা হিসেবে তাঁকে আদালতে আনা হয়।

মানিকগঞ্জের কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের জানান, নিয়মিত হাজিরা হিসেবে রিমান্ড শেষে মমতাজ বেগমকে আদালতে আনা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে করা মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর তাঁর নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি করেন।

মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

ডিবি পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আটক মাদক কারবারি ছিনতাই

মানিকগঞ্জের ঘিওর: চড়া মূল্যেও বঞ্চিত চাষি

শিবালয়ে যাত্রীবাহী বাসে চাঁদাবাজি, যুবদল নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জে বিএনপির পুরোনো ঘাঁটি পুনর্দখল: তিন আসনেই দাপুটে জয়

জাল ভোট দেওয়ার চেষ্টাকালে যুবক আটক

মানিকগঞ্জ-১ আসন: বিএনপির গলার কাঁটা বিদ্রোহী

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ