হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে কৃষিজমির মাটি কাটায় ৩ জনের জেল

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

সিঙ্গাইরে কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতে তিনজনের জেল। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সিঙ্গাইরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি।

অভিযানকালে একটি এক্সকাভেটর (খনন যন্ত্র) ও একটি মাটি রাখার ট্রলি জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাপ এলাকার মো. রনি মোল্লা (২৬), কালিয়াকৈরের মো. মারুফ হোসেন (২৪) এবং মানিকদহ এলাকার মো. লুৎফর রহমান (২৮)। মোবাইল কোর্ট রনি মোল্লাকে এক মাস, মারুফ হোসেন ও লুৎফর রহমানকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও খায়রুন্নাহার পপি বলেন, কৃষিজমির মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। এতে জমি নষ্ট হয়। পরিবেশের ক্ষতি হয়। এ ধরনের অভিযান চলবে।

জলাতঙ্ক সন্দেহে গরু জবাই করে মাংস বিক্রি, সাটুরিয়ায় গবাদিপশুর জরুরি টিকাদান

খাসির লড়াইয়ে ব্রাজিলকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মানিকগঞ্জের বেউথায় হ্যালোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষক নিহত, আহত ২

সিংগাইরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

তিন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবি

সিংগাইরে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ